1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নকলায় এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান করে ১৫ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম :: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ৩২ সদস্য বিশিষ্ট নবগঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী ৫ জন যুগ্ম-সমন্বয়কারী ও ১০ জন সদস্য লিখিতভাবে ওই সমন্বয় কমিটিকে প্রত্যাখান করেন।

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম-সমন্বয়কারী মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন এবং সদস্য মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত। তারা পৃথকভাবে কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন। এতে সমন্বয় কমিটি প্রত্যাখানের বিষয়টি উল্লেখ করার পাশাপাশি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তা-ভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আমরা একযোগে পদত্যাগের পাশাপাশি নকলা উপজেলা সমন্বয় কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি।

উল্লেখ্য, গত ১০ আগস্ট (রবিবার) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে কেন্দ্রীয় প্যাডে নকলা উপজেলা শাখা এনসিপি’র ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদিত হয়। এতে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করা হয়। পাশাপাশি ১০ জন যুগ্ম-সমন্বয়কারী ও ২১ জন সদস্য রাখা হয়। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com