1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

রুমায় শিশু সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম :: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন অভিযুক্ত আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, রুমা পাইন্দু ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা আহ্লামং মারমা ছেলে ক্যসাইওয়ং মার্মা (১৯), রাংমেশে মার্মার ছেলে ক্যহ্লাওয়াং মার্মা (২২) ও থোয়াইনুচিং মার্মার ছেলে উহাইসিং মার্মা (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ালেখা করে। বিদ্যালয়ের পুরাতন সেমিপাকা পরিত্যাক্ত স্কুল ভবনকে হোস্টেল হিসেবে ব্যবহার করে সেখানে বসবাস করে স্কুলে পড়াশোনা করে।

চলতি মাসে ৮ আগস্ট রাত অনুমান সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্যসাইওয়াং মার্মা, ক্যহ্লাওয়াং মার্মা, উহাই সিং মার্মা ও পলাতক চহাই মং মার্মা পরষ্পর যোগসাজসে ভয়ভীতি দেখিয়ে হোস্টেল থেকে বের করে। পরে পাইন্দু হেডম্যান পাড়ার পশ্চিম পাশে অবস্থিত পাইন্দু মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছনে টিলার উপর সেগুন বাগানের ভিতর নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এরপর এ ঘটনা কাউকে জানালে ভিকটিমকে ভুক্তভোগী শিক্ষার্থীকে হত্যা করার ভয় দেখিয়ে চলে যায়। ফলে ভুক্তভোগী শিক্ষার্থী হোস্টেলে চলে যায় এবং ভয়ে ঘটনা গোপন রাখে।

পরবর্তীতে ৯ আগসরট সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী হোস্টেলে অবস্থানকালে অপর পলাতক আসামী ক্যওয়াংসাই মার্মা (২০) হোস্টেল কক্ষে প্রবেশ করে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে হোস্টেলের অপর একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা প্রকাশ করলে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়।

গ্রেপ্তারকৃত আসমীদের বিরুদ্ধে মামলা রুজু এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অপর ২জন আসামীকে গ্রেপ্তারকৃত অভিযান অব্যাহত আছে। ধর্ষণের ভিকটিম শিশুটি রুমা থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার অধীনে ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্বাবধানে আছে। ভিকটিমের যথোপযুক্ত শারীরিক ও মানসিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com