1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ইউপি সদস্যরা। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান করেন তারা।

১ নম্বর ওয়ার্ডের সদস্য জাম্মদ কবিরাজ বলেন, চেয়ারম্যান হাসানুজ্জামান গত বছরের ৫ আগস্টের পর ইউনিয়ন পারিষদে আসেননি। তিনি থাকাকালীন সময় থেকে ১৭ মাস ধরে আমরা কোনো সম্মানী পাইনি। ইউনিয়নের সব সরকারি প্রকল্প থেকে শুরু করে গ্রাম আদালতের কার্যক্রম পর্যন্ত স্থবির হয়ে আছে।

তিনি ইউনিয়ন থেকে আদায়কৃত ভূমি রাজস্ব, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সের ৩৫ লাখ ৫২ হাজার টাকা, বরাদ্দকৃত সরকারি প্রকল্পের টাকা ভেড়ামারা সোনালী ব্যাংক শাখায় তার নিজ নামীয় অ্যাকাউন্টে রাখেন, যা নিয়মবহির্ভূত। তিনি জন্ম, মৃত্যু নিবন্ধন ও সংশোধন, নাগরিকের ওয়ারিশ সনদে অতিরিক্ত সরকারি ফি নেন।

আমরা গত এক বছর ধরে তার দুর্নীতি, অর্থ আত্মসাৎ, পেশিশক্তি ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম নিয়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, দুদক এমনকি মন্ত্রণালয়েও গিয়েছি। পরবর্তী সময়ে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে নির্দেশনা এলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি। আমরা চেয়ারম্যানের অপসারণ ও নতুন প্রশাসক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি করছি। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তাধীন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তদন্তে যা আসে, সে ফল মেনে নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, জুনিয়াদহ ইউনিয়নের মেম্বারদের তালা লাগিয়ে অবস্থান কর্মসূচির বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি। জনভোগান্তি না বাড়িয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তাধীন রয়েছে। সে দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার পদ স্থগিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com