1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আম্মুর হাতে কত পিটুনি খেয়েছি: রত্না

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা রত্না। ছোটবেলা থেকেই তিনি নাচতে পছন্দ করেন। কিন্তু তার মা চাইতেন মেয়ে গান শিখুক৷ এ নিয়ে মায়ের হাতে মারও খেতে হয়েছে বলে জানিয়েছেন রত্না।

করোনাকালে কাজহীন ঘরেই সময় কাটছে তার। তাই মায়ের বাসায় পুরোনো হারমোনিয়াম নিয়ে বসে যান রত্না। ছোট ভাইয়ের সঙ্গে তিনিও গলা মিলাতে মিলাতে ফিরে যান শৈশবে।

ভাই ও তার নিজের গাওয়া গানের কিছু অংশের ভিডিও ফেসবুক পোস্ট করেছেন রত্না। সেই সঙ্গে স্মৃতিচারণ করে রত্না লিখেন—আম্মুর বাসায় ছোট্ট ভাইয়ের গান শুনছি প্রায় ১০ বছর পর। ও ছোটবেলা থেকেই খুব ভালো গান করে, আর আমি তার বিপরীত, গান শুনতে পছন্দ করতাম গাইতে না। তবু একটু চেষ্টা করেছি, যদিও ২২ বছর সে পুরোনো হারমোনিয়ামের আজ আর কিছু নেই, নষ্ট হয়ে গেছে। কিন্তু হারমোনিয়ামে আমাদের অনেক স্মৃতি বিজড়িত, এই হারমোনিয়ামের স্কেল দিয়ে আম্মু আমাকে কত পিটাতো গান গাইতে চাইতাম না বলে। আব্বু-আম্মুর স্বপ্ন ছিল আমি গান শিখি। কিন্তু আমার পছন্দ ছিল নাচ। ….এই আসরে আজ শুধু আব্বু নাই অনেক মিস করছি আব্বুকে। আমি ভালো করে গাইতে না পারলেও আব্বু আমার গান পছন্দ করতেন।

২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রত্না। এরপর কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। ক্যারিয়ারের এক যুগে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নয়িকা। সর্বশেষ তার অভিনীত ও প্রযোজিত সিনেমা ২০১৪ সালে মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com