1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

শেরপুর: ভারত সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শেরপুরের নালিতাবাড়ী, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীর সীমান্তবর্তী বিজিবি এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় বিভিন্ন প্রকার মদ ও বিভিন্ন মালামাল পাহাড়ি সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা ৭১ বোতল ভারতীয় মদ, ১২টি ভারতীয় গরু ও বাংলাদেশী মাছ জব্দ করে। একইসাথে ব্যাটারীচালিত একটি ইজিবাইকও জব্দ করা হয়। জব্দকৃত এসবের মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com