1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

বান্দরবানে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বান্দরবান : রুমায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্ত আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাবে চত্বরে ‘বান্দরবান সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এ প্রতিবাদ সভা করেন।

বক্তারা বলেন, রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে পাইন্দু হেডম্যান পাড়ায় সংঘবদ্ধ ধর্ষণে জড়িত অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার ও ধর্ষণের ঘটনাকে সামাজিক শালিসি মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টাকারি পাড়ার কারবারি, হেডম্যান, ওই ওয়ার্ডের মেম্বারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে চনুমং মারমা তার বক্তব্যে বলেন, ধর্ষণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তার পাশাপাশি ধর্ষণের মত নিকৃষ্ট ঘটনাকে সামাজিক শালিসির মাধ্যমে ধামাচাপা দেওয়া চেষ্টাকারিদেরকেও আইনের আওতায় আনতে হবে।

এডভোকেট উম্যাচিং মারমা, ডলুপাড়ার মেম্বার চাইউগ্য মার্মা, তংপ্রু পাড়ার কারবারি অংচ মার্মাসহ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
এর আগে রাজার মাঠ থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, পাঁচজনকে আসামি করে ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর ২জন আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ, গত ৮ আগস্ট রাত অনুমান সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্যসাইওয়াং মার্মা, ক্যহ্লাওয়াং মার্মা, উহাই সিং মার্মা ও পলাতক চহাই মং মার্মা পরষ্পর যোগসাজসে ভয়ভীতি দেখিয়ে হোস্টেল থেকে বের করে পাইন্দু হেডম্যান পাড়ার পশ্চিম পাশে অবস্থিত পাইন্দু মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছনে টিলার উপর সেগুন বাগানের পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পরবর্তীতে ৯ আগস্ট সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী হোস্টেলে অবস্থানকালে অপর পলাতক আসামী ক্যওয়াংসাই মার্মা (২০) হোস্টেল কক্ষে প্রবেশ করে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে হোস্টেলের অপর একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হলে হেডম্যান পাড়ার কারবারি, হেডম্যান ও ওই ওয়ার্ডে মেম্বার বিচার সালিশি বসায়। সালিসিতে ৫০ হাজার টাকার ক্ষতি পূরণের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com