1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

‘চিন্তা করবেন না, আমি মরছি না’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অসঙ্গতি বের হয়ে আসছে। অনেকেই সামাজিক যোগমাধ্যমে নানা বিষয় নিয়ে কথা বলছেন। এরপর অভিনেত্রী সোনাক্ষী সিনহা, পরিচালক শশাঙ্ক খাইতান, অভিনেতা আয়ুষ শর্মাসহ বেশ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ডি-অ্যাক্টিভেট করেন।

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা নেহা কাক্কর।

ইনস্টাগ্রামে নেহা কাক্কর তার সর্বশেষ পোস্টে লেখেন, ‘ঘুমাতে যাচ্ছি! পৃথিবী আবার ভালো অবস্থায় ফিরলে আমাকে ডাকবেন। যে পৃথিবীতে স্বাধীনতা, ভালোবাসা, যত্ন, মজা, মেনে নেওয়া, ভালো মানুষ থাকবে। বিদ্বেষ, স্বজনপ্রীতি, হিংসা, ক্ষমতাধর মানুষ, হিটলার, খুনি, আত্মহত্যা, খারাপ মানুষ থাকবে না। শুভরাত্রি! চিন্তা করবেন না, আমি মরছি না। লল! কয়েকদিনের জন্য ছেড়ে যাচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, ‘কেউ যদি এতে কষ্ট পান আমি দুঃখিত! অনেকদিন ধরেই এটি বলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। ভালো থাকার চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি একজন আবেগপ্রবণ মানুষ। সুতরাং, এই সবকিছু আমাকে খুব কষ্ট দিচ্ছে। চিন্তা করবেন না আমি ভালো আছি। সবার প্রতি ভালোবাসা। বিশেষ করে আমার নে-হার্টস।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com