1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যমুনা সেতুতে ট্রাক-ভ্যান-দুধবাহী গাড়ির সংঘর্ষে দেড় ঘণ্টা যানজট

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পর পর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ দেড় ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়েছিল। এতে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নিলে যানজট স্বাভাবিক হয়।

রোববার (২৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে যমুনা সেতুর ২৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক-ভ্যান-দুধবাহী গাড়ি একটি আরেকটির পেছনে ধাক্কা দিলে, এই যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছিলেন দুইজন, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, সংঘর্ষে ট্রাকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে লেনজুড়ে আটকে যায়। ফলে উত্তরবঙ্গমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হলে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সড়ক স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com