1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দাফনের ১৭ দিন পর জীবিত ফিরলো কিশোর!

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সিলেট : সিলেটে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। যার মরদেহ নিয়ে মা ও স্বজনরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছিলেন, সেই কিশোরকে উদ্ধার করা হয়েছে জীবিত!

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে রবিউল ইসলাম নাইমকে (১৪) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গোয়ালাবাজার সংলগ্ন ব্রাহ্মণগ্রাম সুপ্রিম ফিলিং স্টেশন মার্কেটের বগুড়া রেস্টেুরেন্টের কর্মচারী ছিলো রবিউল ইসলাম নাঈম। গত ২৬ জুলাই রেস্টুরেন্ট থেকে সে নিখোঁজ হয়। পরে ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়ার রেলস্টেশনের পাশের একটি ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রবিউলের পরিবার মরদেহটি নিখোঁজ রবিউলের বলে শনাক্ত করেন।

ওই সময় রবিউলের পরিবার অভিযোগ করে-বগুড়া রেস্টুরেন্টের মালিক বুলবুল মিয়া রবিউলকে হত্যা করে কুলাউড়ায় মরদেহ ফেলে রেখেছিলেন। এদিকে, মরদেহ উদ্ধারের পর ওসমানীনগর থানায় রবিউলের পরিবার মামলা দায়ের করতে যায়। মামলার চেষ্টা করা হয় কুলাউড়া থানায়। কিন্তু দুটি থানাই প্রথমে মামলা নিতে গড়িমসি করায় ৬ আগস্ট সেই মরদেহ নিয়ে রবিউলের মা ও স্বজনরা গোয়ালাবাজার এলাকায় সিলেট-মহাসড়ক অবরোধ করেন। অন্যদিকে, শুক্রবার (২২ আগস্ট) হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকা থেকে রবিউলকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ বলছে- তার পরিবারের সদস্যরাই তাকে খুঁজে পায়। ওই এলাকায় রবিউলের নানার বাড়ি।

পরে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানাপুলিশ রবিউলকে হেফাজতে নিয়ে শনিবার তার জবানবন্দী রেকর্ডের জন্য মৌলভীবাজার আদালতে প্রেরণ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন- রবিউল আত্মগোপনে ছিলো। তার পরিবারের সদস্যরাই তাকে জীবিত পেয়ে আমাদেরকে খবর দেন। আমরা তাকে হেফাজতে নিয়ে আদালতে প্রেরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com