1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বাড়িতে ডেকে নিয়ে তুলা মিয়া (৩৮) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারই সহযোগী নাজমুল হক (৩৫)।

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তুলা মিয়া পাশর্^বর্তী ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত তুলা মিয়া ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক একসাথে চলাফেলা করতো। তারা চুরির সাথে সম্পৃক্ত ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। খাওয়া-দাওয়া শেষে নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাশের বাড়ির পথে ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে গেলে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে নাজমুলের সাথে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে নাজমুল পালিয়ে যায়।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও অর্থনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com