1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি গ্রেফতার, অতঃপর বহিস্কার

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৫ পিস ইয়াবাসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদ (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার (২৪ আগস্ট) রাতে চারআলী বাজার এলাকা থেকে আপকের পর সোমবার তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করলে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারআলী বাজারস্থ চাঁন মিয়া ডেন্টাল কেয়ারের সামনে স্থলবন্দর মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় আশিক মাহমুদের দেহ তল্লাশী করে সঙ্গে থাকা ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ইয়াবাকাণ্ডে জড়িতের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার আশিক মাহমুদকে ছাত্রদল থেকে বহিস্কার করেছে জেলা ছাত্রদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com