1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সরকারী হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। মঙ্গলবার (২৬ আস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মানিক মিয়া, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য আবদুল্লাহ আল আমিন ও ভুক্তভোগী কয়েকজন রোগী বক্তব্য রাখেন।

এসময় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্ম বন্ধের জোর দাবী জানিয়ে সঠিক সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে ১৯টি দাবি তুলে ধরা হয়। দাবীসমূহ মানা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারিও দেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com