
শেরপুর : শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
ময়নসিংহ ৩৯ বিজিবি’র হলদিগ্রাম ও রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে এসব পণ্য জব্দ করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।
এছাড়াও ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
জব্দকৃত মালামালগুলো হলো- ২ হাজার ৩৬৪ পিস পন্ডস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট বেøড, ৫শ টি মোবাইল ডিসপ্লে, এক হাজার ১৫০ মিটার গজ কাপড়, ৪টি বাইসাইকেল ও একটি গরু। ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।