1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে নিখোঁজের ৩দিন পর কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : নিখোঁজের তিন দিন পর শেরপুরের নালিতাবাড়ীতে কচুরিপানার ভেতর থেকে মাইমুনা নামে তেরো বছর বয়সী এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত শনিবার দপুরের পর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রোববার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে বাড়ির অদূরে থাকা একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হতে অনুমান করেন স্থানীয়রা। পরে ওই স্থানে গেলে কচুরিপানার ভেতরে মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতে ওই মরদেহ উদ্ধার করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাÐের কোন কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও ঘটনার তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com