1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

টেকনাফে নাশকতার উদ্দেশ্যে মজুদ করা অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কক্সবাজার : নাশকতার উদ্দেশ্যে মজুদ করা কক্সবাজারের টেকনাফ নাফনদীর সীমান্ত থেকে ৫০৭ রাউন্ড গুলি,২ টি রাইফেল, ৮ টি-ম্যাগাজিন, ১টি এল এমজি -১৬ ও ১ টি এমআই সহ ৪ টি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৬ আগস্ট) নাফ নদীর টেকনাফ হ্নীলা খরের দ্বীপ সীমান্ত এলাকা থেকে (৬৪ বিজিবির) সদস্যরা এসব অস্ত্র- গোলাবারুদ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন।

অধিনায়ক জানান, মঙ্গলবার তিনি স্ব শরীরে বিজিবির সদস্যদের নিয়ে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ খরের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায়।

বিজিবি সদস্যদের দেখে তারা তখন এক রাউন্ড ফায়ার করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকা যোগে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে লুকানো অবস্থায় ৫০৭ রাউন্ড গুলি, ২ টি রাইফেল, ৮ টি-ম্যাগাজিন, ১টি (এল এমজি -১৬) ও ১ টি এমআই সহ ৪ টি অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ১৯৯ রাউন্ড জি-৩ রাইফেলের গুলি,১২০ রাউন্ড এম আইয়ের গুলি,১৮৮ রাউন্ড (এলএম১৬) এর গুলি ছিলো।

লে. কর্নেল মো. জসিম উদ্দিন আরও জানান, দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধার অস্ত্রসমূহ সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারী অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এগুলো যে কোন সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সনাক্তকরণের চেষ্টা চলছে।

এ ব্যাপারে উদ্ধার অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com