1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্কুলে ক্লাশ চালাকালীন হঠাৎ তীব্র দুর্গন্ধ, ২০ শিক্ষার্থী অসুস্থ

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তীব্র দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১২ জন শিক্ষার্থী কম ও মারাত্মক অসুস্থ ৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে ক্লাশ চলাকালে কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেরাবতী ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন- অষ্টম শ্রেণির ছাত্রী ঝিলিক বৈদ্য (১৪), ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ খন্দকার (১২), তৃতীয় শ্রেণির ছাত্রী স্মৃতি (৯), অষ্টম শ্রেণির ছাত্রী ঝুমা বাড়ৈ (১৩), অষ্টম শ্রেণির ছাত্রী রোদেলা (১৪), অষ্টম শ্রেণির ছাত্রী রিয়ান্তা মীর (১৬) ও রিতা হালদার (১৪)।

নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেরাবতী জানান, শ্রেণিকক্ষে চলছিল পাঠদান। এ সময় ছাত্র-ছাত্রীদের নাকে তীব্র দুর্গন্ধ আসে যা অবিকল কীটনাশকের গন্ধের মতো। এ সময় হঠাৎ হৈ চৈ শুনে ছুটে এসে দেখি সবাই ছোটাছুটি করছে আর এতে অসুস্থ হয়ে পড়ে ২০ শিক্ষার্থী। অবস্থা বেগতিক হওয়ায় তাৎক্ষণিক বিদ্যালয় ছুটি দেয়া হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৮ শিক্ষার্থী কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সহকারী প্রধান শিক্ষক দুলাল মধু জানান, ক্লাসে কীটনাশকের মতো গন্ধ আসায় সবাই বাহিরে চলে এসেছে। তাৎক্ষণিক বিদ্যালয়ের চারিদিকে অনুসন্ধান করে গন্ধের উৎস খুঁজেও কোন উৎস পাওয়া যায় নাই। সঙ্গে সঙ্গে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। তবে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এক শিক্ষার্থী জানান, নতুন ভবনের দ্বিতীয় তলায় আমাদের গণিত ক্লাস চলছিল। ক্লাস শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর হঠাৎ করে জানালা দিয়ে একটা বিষাক্ত গন্ধ আসে। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। দ্রুত সবাই ২য় তলা থেকে নিচে নেমে স্কুল মাঠে চলে আসি। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, শিক্ষার্থীরা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসে। আমারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবজারবেশনে রেখেছি। তবে ভয়ের কোন কারণ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com