1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

স্কুল ভবনের পলেস্তারা ভেঙে দুই শিক্ষিকা আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তরা ভেঙে দুই শিক্ষিকা আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোসলেমা খাতুন (৩০) ও রশিদা পারভীন (৪৬)। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে বিশ্রামে রয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় একতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নতুন ভবন নির্মাণের জন্য এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আহত মোসলেমা খাতুন বলেন, অফিস কক্ষে পরীক্ষার খাতা যাচাই করছিলাম। হঠাৎ ছাদের প্লাস্টারসহ ফ্যান ভেঙে আমাদের ওপর পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহেদুর রহমান জানান, ভবনটি নাজুক। বারবার শিক্ষা কর্মকর্তাদের জানানো হলেও কোনো পদক্ষেপ হয়নি। ১২৫ শিক্ষার্থী পড়াশোনা করছে, তাই বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনও তালিকায় স্থান হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন জানান, বিষয়টি আমরা জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com