1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ওপর হামলার মামলায় তিন নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৭ আগস্ট) রাতে ঢাকা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নৌ ডাকাত পিয়াসের বড় ভাই গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের রিপন সরকার (৪১), একই গ্রামের জামিল উদ্দিন মাসুম (৪০) ও গুয়াগাছিয়া গ্রামের হারুন মেম্বার (৪৭)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ বলেন, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, অস্ত্রসহ ৩০-৩৫টি মামলা রয়েছে। এ ছাড়া হারুন ও মাসুমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাঁরা র‍্যাবের হেফাজতে রয়েছেন। রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দীর্ঘদিন মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালু ব্যবসা ও নৌযানে চাঁদাবাজি করে আসছিলেন নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনীর সদস্যরা। গত এক বছরে ডাকাতদের অভ্যন্তরীণ সংঘর্ষে কয়েকজন নিহতও হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শুক্রবার জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। সোমবার ডাকাতেরা হামলা চালান। প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি চলে। একপর্যায়ে হামলাকারীরা মতলবের দিকে পালিয়ে যান।

এ ঘটনায় মঙ্গলবার গজারিয়া থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম খান নৌ ডাকাত পিয়াসকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন। এদিকে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনায় ভয়ে গ্রাম ছেড়ে যাওয়া পরিবারগুলো এলাকায় ফিরতে শুরু করেছে। স্থানীয় লোকজন চান, ক্যাম্পটি স্থায়ীভাবে চালু রাখা হোক।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, একবার যে ক্যাম্প চালু হয়েছে, সেটি আর বন্ধ হবে না। মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সে ব্যবস্থাই করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com