1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

‘ঘর জামাই’ বলায় স্কুলছাত্রী মায়মুনাকে হত্যা করে তারই ফুফা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) :‘ঘর জামাই’ বলায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী কিশোরী মাইমুনাকে প্রথমে থাপ্পড় ও পরে শ্বাসরোধ করে হত্যার পর কচুরিপানার নিচে লুকিয়ে রেখে গা ঢাকা দিয়েছিল আপন ফুফা ছাইদুল ইসলাম (৩৯)। হত্যাকাণ্ডের ৬ দিন পর এবং মরদেহ উদ্ধারের ৩দিন পর ঘটনার জট খোলে পুলিশ। হত্যার দায় স্বীকার করে শুক্রবার বিকেলে শেরপুরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্ত ফুপা সাইদুল ইসলাম। এর আগে বুধবার রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়া গ্রামের মফিজুল ইসলামের কিশোরী কন্যা মাইমুনা গত শনিবার (২৩ আগস্ট) দুপুরে সহপাঠীদের সঙ্গে পুতুল খেলার সময় ফুল আনতে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রোববার থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপর মঙ্গলবার বিকেলে মাইমুনার চাচা বাড়ির পাশের একটি ডোবায় দুর্গন্ধ পেয়ে এর কারণ খোঁজতে গেলে কচুরিপানার ভেতর মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশ রাতেই ওই মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ফুল আনতে গেলে কথা প্রসঙ্গে ফুফা সাইদুল ইসলামকে ঠাট্টার ছলে কিশোরী মাইমুনা ‘ঘর জামাই’ বলে সম্বোধন করে। এতে সাইদুল রাগান্বিত হয়ে থাপ্পড় বসালে মাইমুনা অচেতন হয়ে পড়ে যায়। পরে উপায়ান্তর না পেয়ে গলায় থাকা ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পাশের ডোবায় কচুরিপানার ভেতরে লুকিয়ে রোববার ঢাকায় চলে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com