1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

রাজনৈতিক পালাবদল: আদিবাসী নেত্রীর কোটি টাকার সম্পত্তি বেহাত করতে তৎপরতা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বন্দনা চাম্বুগং নামে এক আদিবাসী নারীর কয়েক কোটি টাকা মূল্যের প্রায় পাঁচ একর জমি বেহাত করতে রাজনৈতিক তৎপরতার অভিযোগ ওঠেছে। ৫ আগস্টের পর রাজনৈতিক পলাবদলের ফলে এ সুযোগ নেওয়ার চেষ্টা করছে প্রতিপক্ষ- এমন অভিযোগ তুলেছেন ওই নারী। শুধু তাই নয়, রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে দাবী করা হচ্ছে মোটা অংকের টাকা। ভয়ে ওই নারী এখন পালিয়ে বেড়াচ্ছেন। অথচ ওই আওয়ামী লীগের স্থানীয় নেত্রী ওই নারীকে বেকায়দায় ফেলতে এখনো প্রভাবশালী বলে প্রচারণা দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে টাকা আত্মসাতের মামলা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বাসিন্দা মৃত মিজাজ মারাকের ৪ একর ৯২ শতাংশ জমি বিআরএস রেকর্ড অনুযায়ী ৩ নং খতিয়ানে ‘খ’ তফসিলভুক্ত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট একাধিক জায়গা থেকে প্রাপ্ত উত্তরাধিকার সনদ অনুযায়ী অবমুক্ত আইনে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি মিজাজ মারাক এর নাতির ঘরের পুতি বন্দনা চাম্বুগং এর নামে ওই জমির খারিজ সম্পন্ন হয়।

এদিকে মোট ৪ একর ৯২ শতাংশ জমির মধ্যে ৬৫ শতাংশ জমি ১৯৮২ সালে খুকুমনি সাংমাকে মৃত মিজাজ মারাকের কন্যা দেখিয়ে তার কাছ থেকে কিনে নেন জালাল উদ্দিন নামে এক কৃষক। ১৯৯৪ সালে মাইন উদ্দিন ও তার পিতা আব্দুল খালেক একই খতিয়ানভুক্ত জমিতে মিলি মারাককে নাতি হিসেবে উত্তরাধিকারী বানিয়ে তার কাছ থেকে এক একর ৮৫ শতাংশ জমি কিনে নেন।

২০২২ সালের ২৫ জানুয়ারি ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডবিøওএ) এর নালিতাবাড়ী শাখার চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক প্রদত্ত উত্তরাধিকার সনদে মিজাজ মারাক এর উত্তরাধিকারী দেখানো হয় পুতি বন্দনা চাম্বুগংকে। ২০২৩ সালের ১৮ জুন প্রদত্ত সনদ অনুযায়ী শৈক্যমনি মারাকের উত্তরাধিকারী দেখানো হয় পুতি জীবিতা মারাককে।

অন্যদিকে ২০২৪ সালের ৩১ মে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক মি. লুইস নেংমিনজা প্রদত্ত উত্তরাধিকার সনদে দেখা যায়, মিজাজ মারাক এর উত্তরাধিকারী হয়েছেন বন্দনা চাম্বুগং। অন্যদিকে শৈক্যমনি মারাকের উত্তরাধিকারী হয়েছেন জীবিতা মারাক।

একইভাবে ২০২৪ সালের ১০ জুন পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রদত্ত উত্তরাধিকার সনদে বন্দনা চাম্বুগংকে মিজাজ মারাকের উত্তরাধিকারী এবং জীবিতা মারাককে শৈক্যমনি মারাকের উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ২০২৩ সালের ২৮ আগস্ট জীবিতা মারাক নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে এসএ ২৭ নং খতিয়ানে উল্লেখিত জমির মালিক মিজাজ মারাক তার মায়ের নানী নন এবং তার মা লিমি মারাক ওই জমির উত্তরাধিকারী নন বলে ঘোষণা করেন। এমনকি ওই খতিয়ানে উল্লেখিত ৪ একর ৯২ শতাংশ জমিতে তাদের কোন ভোগদখল নেই বলেও ঘোষণা দেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি (২০২৫ সালের) বছরের ৬ ফেব্রুয়ারি পুনরায় আরও একটি এফিডেভিট করেন জীবিতা মারাক। এই এফিডেভিটে আগের এফিডেভিট অস্বীকার করে নিজেকে উত্তরাধিকার দাবী করেন।

এদিকে কাগজে-কলমে ইউনিয়ন পরিষদ প্রদত্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে জীবিতার নানীর নাম আলপজান উল্লেখ থাকলেও জমির কাগজপত্রের জটিলতা কাটাতে পরবর্তীতে অনলাইন নিবন্ধন তালিকায় খুকুমণি মারাক উল্লেখ করা হয়েছে।

এছাড়াও লিমি মারাককে উত্তরাধিকার বানিয়ে ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি এক একর ৮৫ শতাংশ জমির দলিল সম্পাদন করা হলেও মৃত্য নিবন্ধন সনদ অনুযায়ী লিমি মারাক মারা গেছেন ১৯৯২ সালের ২ মে। এক্ষেত্রে মৃত্যুর পর কিভাবে লিমি মারাক দলিল সম্পাদন করলেন, তা নিয়েও প্রশ্ন ওঠেছে।

গত ২০২৪ সালের ১৭ আগস্ট পিবিআই কর্তৃক আদালতে দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ীও এসব বিষয়ে গড়মিল উল্লেখ করে জমির প্রকৃত মালিক দেখানো হয়েছে বন্দনা চাম্বুগংকে। পিবিআই এর দাখিলকৃত প্রতিবেদনের আলোকে জালিয়াতির মামলায় প্রতিপক্ষের জমি ক্রেতা মাইন উদ্দিনকে জেলহাজতে পাঠায় আদালত।

কিন্তু ৫ আগস্টের পর জীবিতা মারাককে কৌশলে নিজেদের অনুকূলে নিয়ে সে শৈক্যমনি মারাকের পুতি হওয়া সত্তে¡ও মিজাজ মারাকের পুতি বানাতে মরিয়া প্রতিপক্ষ। এ জন্য তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় কোপেন্দ্র নকরেক এর কাছে থেকে জীবিতার নামে মিজাজ মারাকের উত্তরাধিকার সনদ সংগ্রহ করেছেন। বন্দনার বিরুদ্ধে জীবিতার ১ লাখ টাকা আত্মসাতের মামলা ঠুকে দিয়েছেন। এমনকি সবকিছু অনুকূলে রাখতে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে বন্দনাকে বাড়ি ছাড়া করেছেন। আবার বন্দনাকে এখনো প্রভাবশালী উল্লেখ করে নানাভাবে প্রচারণা চালাতেও ব্যস্ত প্রতিপক্ষ।

জীবিতার এক লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত করতে গেলে আরও নাটকীয়তা স্পষ্ট হয়। কৃষি ব্যাংক নয়াবিল শাখা হতে ৮৫ নং সংশোধিত খতিয়ানে দুই একর ৬২ শতাংশ জমি বন্ধক রেখে ২০২৩ সালের ২০ জুন জীবিতা নিজ নামে এক লাখ টাকা ঋণ উত্তোলন করেন। অথচ জীবিতা তার মামলায় উল্লেখ করেন, ব্যাংক থেকে ঋণ নেওয়া ওই এক লাখ টাকা জীবিতার নামে জমি খারিজ করবে বলে হাতিয়ে নেন বন্দনা চাম্বুং। পরে ওই টাকা নিয়ে বন্দনা তার নিজের নামে জমি খারিজ করে নেয়। কিন্তু বাস্তবে দেখা যায়, বন্দনার নামে জমির খারিজটি আরও আগেই ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি খারিজ সম্পন্ন হয়।

এদিকে উল্লেখিত জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ রাশেদুল আমীন উভয়পক্ষকে নিয়ে গত ১৫ জুলাই চেষ্টা করে ব্যর্থ হন। ফলে তিনি বন্দনা চাম্বুগংকে আইনী ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ প্রদান করেন।

এছাড়াও মামলায় উল্লেখিত বারোমারী মিশন মোড়ে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা দেখানো হয়েছে চলতি বছরের ২৬ জুলাই শনিবার বিকেলে। সরেজমিনে ওই দিন ওই সময় মিশন মোড়ে এমন কোন ঘটনারই প্রমাণ পাওয়া যায়নি।

এসব বিষয়ে জানতে চাইলে জমি ক্রেতা মাইন উদ্দিন ও জালাল উদ্দিনের ছেলে আব্দুস সালাম জানান, আমরা তিন জনে মোট ২ একর ৫০ শতাংশ জমি মিজাজ মারাকের উত্তরাধিকারী লিমি মারাক ও খুকুমণি সাংমার কাছ থেকে সাফ-কবলা ক্রয় করেছি। এসময় তারা বন্দনা চাম্বুগংয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জালিয়াতি করে জমি খারিজ করিয়েছে বলে অভিযোগ করেন।

তারা আরও জানান, ৫ আগস্টের আগে বন্দনা দলীয় প্রভাব খাটিয়ে তার নামে কাগজপত্র ছাড়াও পিবিআই রিপোর্ট পক্ষে নিয়েছেন। বর্তমানে সিআইডির প্রতিবেদন আমাদের পক্ষে।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম জানান, আমরা জানতাম এই জমির ২ একর ৫০ শতক তিনজন কিনে নিয়েছেন। বাকী ২ একর ৪২ শতাংশ জীবিতার অধীনে। আমি তার কাছ থেকে কিছু জমি চুক্তিতে নিয়ে কয়েক বছর হলো কাঠ বাগান করেছি। বন্দনাও বাকী অংশে কাঠের বাগান করেছেন। তবে জীবিতার নামে জমি খারিজের কথা বলে বন্দনা এক লাখ টাকা নেওয়ার কথা শোনেছি। কিন্তু কোন প্রমাণ আমার কাছে নেই।

অপরদিকে বন্দনা চাম্বুগং জানান, স্থানীয় ট্রাইবাল চেয়ারম্যান ছাড়াও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সরেজমিনে তদন্ত করে উত্তরাধিকার সনদ প্রদান করেছেন। এখানে জালিয়াতির কোন সুযোগ নেই। তাছাড়াও প্রতিপক্ষ প্রভাব খাটানোর যে অভিযোগ আনছেন তাও মিথ্যা। কেননা, ২০২৪ সালের ১৭ আগস্ট পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদনে প্রতিপক্ষকেই জালিয়াতকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর ৫ আগস্টের পর আমার প্রভাব থাকার কথা নয়। বরং প্রতিপক্ষ আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে হয়রাণীর ষড়যন্ত্র শুরু করেছে। পুলিশ পাঠিয়ে আমাকে মামলার ভয় দেখিয়েছে। এমনকি লোক পাঠিয়ে মামলা থেকে বাঁচতে আমার কাছে এক লাখ টাকাও দাবী করা হয়েছে। আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এ সুযোগে প্রতিপক্ষই বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিআইডির প্রতিবেদন তাদের পক্ষে নিয়েছে। পিবিআই এর প্রতিবেদন শতভাগ সত্য বলেই আদালত প্রতিপক্ষের মাইন উদ্দিনকে জেলহাজতে পাঠিয়েছিলেন।

বন্দনা চাম্বু গং আরও বলেন, প্রতিপক্ষ মিজাজ মারাকের উত্তরসূরী দেখিয়েছেন খুকুমণি সাংমাকে। আর আমরা হলাম মারাক সম্প্রদায়। আদিবাসী আইনে মারাক এবং সাংমা সমগোত্রীয় নয় বলে বৈবাহিক সম্পর্ক করা গেলেও উত্তরাধিকারের কোন সুযোগ নেই। এছাড়াও শৈক্যমনির মেয়ে আলপজানকে তারা খুকুমণি উল্লেখ করেছেন। অথচ খুকুমণি নামে শৈক্যমনির কোন সন্তানই ছিল না। লিমি মারাক শৈক্যমণির নাতি হলেও তারা মিজাজ মারাকের নাতি বানিয়েছে। মূলত মিজাজ মারাক ও শৈক্যমণি মারাক পরস্পর সহোদর বোন। আর এ সুযোগ নিয়েই প্রতিপক্ষ শৈক্যমণির বংশধরদের মিজাজ মারাকের বংশধর বানাতে মরিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com