1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে লাঠি মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর আহত হওয়ার প্রতিবাদে শেরপুরে তাৎক্ষণিক লাঠি মিছিল হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে নুর আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে দলটির নেতাকর্মীরা শেরপুর পৌরসভার খরমপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মোড়ে গিয়ে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়। লাঠি মিছিলে গণ অধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজি হায়াত, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব গোরাঙ নূর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com