1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ৪

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় দেশি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনীর একটি টিম। শনিবার (৩০ আগস্ট) সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো– কামরুল হাসান রেদোয়ান (৩৫), রোমান (২৫), আশিক (৩৫) ও আমির ইসলাম (৪০)।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চার সন্ত্রাসীসহ ৬টি দেশি অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল একটি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জার ২টি, মেগাফোন একটি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, আটক চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com