1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ (আগস্ট) দুপুরে পৌর শহরের উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এতে অংশগ্রহণ করে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী। মানববন্ধনে সমর্থন দিয়ে উপস্থিত হন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আবু সাইদ ইমনের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী হায়াত, শেরপুর-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া, গণঅধিকার শেরপুর জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান শিবলু, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, জামায়েতে ইসলামীর নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারী আব্দুল মোমেন, শেরপুর জেলা এনসিপির শ্রমিক উইংয়ের মুখ্য সমন্বয়ক মাজহারুল ইসলাম মেহেদী, গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com