1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

শিক্ষার্থী মায়মুনা হত্যাকান্ডে জড়িত ছাইদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভালুকাকুড়া এলাকায় ৭ম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তারকে হত্যার প্রতিবাদ ও জড়িত ছাইদুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কালাপাগলা বাজারে কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

নিহত শিক্ষার্থী মাইমুনার পিতা মফিজুল ইসলাম, কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হিলালী ফেরদৌস, সহকারী শিক্ষক আবু জাফর মোহাম্মদ রাসেল, এসএম ইউসুফ, আব্দুল হাকিম, নাহিদুল ইসলাম, মোজাম্মেল হক সবুজ মানববন্ধনে বক্তব্য রাখেন।

গত ২৩ আগস্ট শনিবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলার সময় ফুল আনতে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয় মাইমুনা। এর তিন দিন পর মঙ্গলবার বিকেলে তার চাচা পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে কচুরিপানার ভেতর মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। এ ঘটনায় মাইমুনার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার জড়িত আপন ফুপা ছাইদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com