1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নওগাঁ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের কাছে একটি স্মারকলিপি দেন।

সমাবেশে শিক্ষার্থীরা `অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না’, `ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে’, `একশন একশন, ডাইরেক্ট একশন’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ আকন্দ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজমাইন আহমেদ, মনিরুল ইসলাম শামীম, অন্তর হোসেন এবং মিজানুর রহমানসহ আরও অনেকে।

শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ করতে হবে। ইমপ্রুভমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা। ফলাফল পুনর্মূল্যায়ন ফি ১০০ টাকা এবং সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, গত বছর আমাদের বিভাগের ফি ছিল ২২০০-২৩০০ টাকা, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০০-৩৫০০ টাকায়। এটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অবিলম্বে এই বাড়তি ফি প্রত্যাহার চাই।

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম শামীম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের। হঠাৎ ফি বৃদ্ধি অনেক শিক্ষার্থীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার মান না বাড়িয়ে ফি বাড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com