1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

রাজশাহীতে কিশোরের ব্যাগে মিললো বিদেশি অস্ত্র-গুলি

  • আপডেট টাইম :: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী : রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নয়নের ব্যাগে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে ভাষ্য পুলিশের।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সকাল ১১টার দিকে ওই সড়ক দিয়ে বরফ জমানো মাছের ব্যাগ নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল নয়ন। এ সময় তার মাছের ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তল্লাশি চলাকালে দৌঁড়ে পালানোর চেষ্টা করে নয়ন, পরে তাকে আটক করা হয়।

বাঘা থানার ওসি আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, নয়নকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলির উৎস জানতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com