1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

ক্লিন ইমেজের কমিটির দাবীতে নালিতাবাড়ী বিএনপি’র সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা, শহর এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে পরিচ্ছন্ন, ক্লিন ইমেজ এবং ত্যাগীদের মূল্যায়নের দাবীতে শেরপুরের নালিতাবাড়ীতে সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে প্রেসক্লাব নালিতাবাড়ী কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যের মাঝে রাজনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদা, বাঘবেড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মরিচপুরান ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শহর বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com