1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শিশু দেখিয়ে দুই সন্তানের বাবাকে জামিন: আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধা : গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) শিশু হিসেবে দেখিয়ে জাল জন্মনিবন্ধন তৈরি করে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিশু আদালতের বিচারক এ নির্দেশ দেন। আদালতের নির্দেশে পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনাটি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, অভিযোগ হাতে পেয়েছি। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনের পর এটি নিয়মিত মামলায় রূপ নেবে।

এদিকে অভিযোগ অস্বীকার করে শেফাউল ইসলাম রিপন নামে ওই অ্যাডভোকেট জানান, মামলা হলে তিনি আদালতেই এর জবাব দেবেন।

এর আগে, গত ১৫ জুলাই সেনা ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর গ্রাম থেকে পলাশ রানা ও তার তিন সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল সিমকার্ড, মোবাইল ফোন ও প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতে প্রতারক পলাশ রানার জামিন আবেদন ব্যর্থ হলে গত ৩ আগস্ট শিশু আদালতে পলাশের বয়স দেখানো হয় ১৭ বছর ৭ মাস। সেই তথ্যের ভিত্তিতেই জামিন মঞ্জুর হয়।

কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১ জুন ২০০০, মামলার এজাহারেও বয়স ২৫ বছর উল্লেখ আছে। অথচ জন্মনিবন্ধনে লেখা হয়েছে ১৫ জানুয়ারি ২০০৮। এই অসঙ্গতিই ফাঁস করে দেয় পুরো কূটকৌশল।

গত ১২ আগস্ট দায়রা জজ আদালতে আইনজীবী সরওয়ার হোসেন বাবুল বিষয়টি উত্থাপন করেন। পরে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু বকর সিদ্দিক ছানা জানান, ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে নেওয়া জামিন বাতিল করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com