1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাজে ফিরলেন শ্রাবন্তী

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণ রোধে দীর্ঘ তিন মাস টলিপাড়ায় সব ধরনের শুটিং বন্ধ ছিল। সম্প্রতি শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। টিভি নাটকের শুটিং শুরু করলেও এখনো শুরু হয়নি সিনেমার শুটিং।

দীর্ঘ দিন ঘরবন্দি থাকার পর কাজে ফিরলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ইনস্টাতাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন শ্রাবন্তী। ছবিতে দেখা যায়—শ্রাবন্তীর মাথায় হেড ফোন। কোনো একটি রেকর্ডিং স্টুডিওতে বসে আছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন—কাজে ফিরলাম।

তবে কোন প্রজেক্টের কাজের মাধ্যমে নিজ ভুবনে দীর্ঘ দিন পর ফিরলেন শ্রাবন্তী তা জানাননি এই অভিনেত্রী।

লকডাউনের শুরু থেকে স্বামী ও ছেলের সঙ্গে ঘরবন্দি সময় পার করছিলেন শ্রাবন্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা সচেতনতায় নানা বার্তা দিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com