1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

রুমায় দুর্গম এলাকায় কেএনএ’র প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

  • আপডেট টাইম :: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় কেএনএ’র প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে (Bangladesh Army) শেয়ার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) ১টি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে।

এতে আরও বলা হয়েছে, অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com