1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগায় তর্ক-হাতাহাতি, সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা হাসপাতাল মোড় এলাকায় বিকেল ৫টা থেকে শুরু হয় এ সংঘর্ষ। পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। এতে অংশ নেয় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার প্রস্তুতি চলছিল। বিভিন্ন স্থান থেকে কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় উচালিয়াপাড়ার মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলার মুজাহিদের ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তাকে আঘাত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে ঘটনার জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টঅয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com