1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সমাপনীর বহিষ্কৃতদের পরীক্ষা ২৪-২৮, ফল ৩১ ডিসেম্বর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব পরীক্ষা আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই’র মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, ‘২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন কারণে পরীক্ষার হলে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরবর্তী বিষয়ের পরীক্ষা নেয়া হবে। তবে যেসব বিষয়ে বহিষ্কার করা হয়েছে সেসব বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।’

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকের বিজ্ঞান, ২৬ ডিসেম্বর বাংলা ও বাংলাদেশ বিশ্ব পরিচিতি এবং ২৮ ডিসেম্বর গণিত ও ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।’

ইবতেদায়িতে ২৪ ডিসেম্বর ইংরেজি ও আরবি, ২৬ ডিসেম্বর বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচিতি ও বিজ্ঞান এবং ২৮ ডিসেম্বর গণিত, কোরআন মজিদ, তাজবিদ, আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

মনজুর কাদির বলেন, ‘এসব পরীক্ষা প্রতিদিন দুটি ধাপে নেয়া হবে। একটি ধাপে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট বাড়তি সময় দেয়া হবে।’

৩১ ডিসেম্বর এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি জানান।

জানা গেছে, চলতি বছর বিভিন্ন অনিয়মের অভিযোগে সারাদেশের দুই শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এসব শিক্ষার্থীর পরবর্তী বিষয়ের পরীক্ষা দিতে সুযোগ দেয়া হয়নি। পরে এ বিষয়ে আদালতে রিট হলে আদালত থেকে এমন নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com