1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

মধ্যরাতে রাস্তায় পাওয়া গেল যুবকের মরদেহ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর : শেরপুরে বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার ৯নং চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মুন্সিরচর গ্রামের বাদল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বোনের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে আশিক নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া জানান, রাত ১১টার দিকে একজন দোকানদার নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। যেখানে মরদেহ ছিল সেখানে কাঠের কিছু আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে।

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে আশিকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com