1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন তামিম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একসময় তাদের বন্ধুত্বের কথা শোনা গেলেও এখন দুজনের অবস্থান দুই মেরুতে। তাদের দ্বন্দ্বের খবরও অজানা নয় কারোরই। বর্তমানে সাকিব রাজনৈতিক কারণে দেশের বাইরে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচন করতে যাচ্ছেন তামিম। জানা যায়, যেখানে একটি বড় রাজনৈতিক দলের সমর্থনও রয়েছে তার পেছনে।

আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশান্তরী হওয়ায় দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। বিসিবির পরিচালক পদে নির্বাচন করে তামিম যদি বোর্ড সভাপতি হন, তাহলে সাকিব আবারও মাঠে নামতে পারবেন কি না এমন প্রশ্ন উঠছে। তবে কারও কারও মত, পরিস্থিতির তেমন উন্নতি হবে না। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি অনলাইন পোর্টালের পডকাস্টে খোলাখুলি কথা বলেছেন তামিম।

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে তামিম বলেন, ‘সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য। তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।’

এদিকে সাকিবের বিরুদ্ধে দেশে বেশ কয়েকটি মামলাও হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। এমন পরিস্থিতিতে তামিম বললেন, ‘দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

জাতীয় দলে খেলতে হলে সাকিবকে আগে দেশে ফিরতেই হবে বলে মত তামিমের, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কি না সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com