1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

বিসিবি সভাপতিকে হুমকির অভিযোগ, গানম্যান চেয়ে চিঠি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে হতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সম্প্রতি এই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরই মাঝে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বুলবুল। এতে নিরাপত্তা শঙ্কায় বর্তমান বিসিবি প্রধানের জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর এই চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়ছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’

দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বুলবুল। অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?” না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com