1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

সংখ্যালঘু আখ্যায়িত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বিএনপি নেতা ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী দুলাল চৌধুরীকে সংখ্যালঘু আখ্যায়িত করে বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র একাংশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী শহরস্থ নিলামপট্টি এলাকায় দলের একাংশের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম।

বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর আয়োজিত একটি সভা থেকে শহর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন দুঃসময়ে বিএনপি’র কাণ্ডারী দুলাল চৌধুরীকে হিন্দু এবং সংখ্যালঘু আখ্যায়িত করে বক্তব্য রাখেন। এসময় তিনি দুলাল চৌধুরী শেরপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে মানুষ ভোট দেবে না বলেও কটাক্ষ করেন।

লিখিত সংবাদ সম্মেলনে বলা হয়, এ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছেন ভিপি আনোয়ার। এসময় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে শহর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com