1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

  • আপডেট টাইম :: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

পাবনা : পাবনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে এবং ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকার কবির মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিক।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে আবু বকর মন্ডল ও আব্দুল আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ বিরোধে ঝগড়া বাধে। একপর্যায়ে দুইপক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আবু বকর মন্ডল টেটাবিদ্ধ হন এবং আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

উভয়কে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের অবস্থার গুরুতর দেখে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আমরা তদন্ত চালাচ্ছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।’ এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com