1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

মুন্সীগঞ্জে পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম :: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলআমিন বাজার এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে র্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. জাহাঙ্গীর হোসেন ওরফে আলআমিন, মো. দোলোয়ার হোসেন (দেলু) এবং শওকত আকবর।

র‍্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্প (সিপিসি-২)-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব একটি অভিযান চালায়। মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, দেশি মদ এবং নগদ ৩৩ হাজার টাকা।

এছাড়াও, তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আলআমিন ও দোলোয়ারের বাড়ি লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট এলাকায় এবং শওকতের বাড়ি শ্রীনগরের মাখডাল এলাকায়। তারা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। কয়েকদিন ধরে তারা শ্রীনগরসহ আশপাশের এলাকায় সন্ত্রাস ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে তৎপরতা চালাচ্ছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে তাদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com