1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সংবাদ সম্মেলন: ভিপি আনোয়ারের দুঃখ প্রকাশ, অপপ্রচারের প্রতিবাদ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্যকালে মুখ ফসকে বলা একটি কথার জেরে প্রতিপক্ষের অপপ্রচারের প্রতিবাদে এবং বক্তব্যকালে অপ্রত্যাশিত কথায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ভিপি।

সোমবার দুপুরে শহরের গড়কান্দাস্থ দলীয় কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংঠনের একাংশের নেতাকর্মীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হোসেন রুমান, শহর যুবদলের আহবায়ক আলী আকবর চান্দুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে ভিপি আনোয়ার বলেন, যেসব ওয়ার্ডে হিন্দু ভোটার বেশি সেসব ওয়ার্ডে আমি সবসময় বেশি ভোট পেয়েছি। মেয়র নির্বাচিত হওয়ার পর হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষের সাথে সবসময়ই আমার সুসম্পর্ক ছিল।

গত ৩ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে বিএনপি’র আরেকাংশের দলীয় মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীর রাজনৈতিক অবস্থান আলোচনা করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ভুক্ত বলে দুলাল চৌধুরী ভোটের মাঠে হারবেন, ভিপি আনোয়ারের এমন বক্তব্যের জেরে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এদিকে পরদিন রাতেই ভিপি আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com