1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

ঝিনাইগাতীতে মিথ্যা সংবাদ প্রচারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ক্ষোভ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাযিল (ডিগ্রী) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবায়েদুল ইসলামকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

সম্প্রতি স্থানীয় কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বই বিক্রি শিরোনামে প্রকাশিত সংবাদকে তিনি সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যমূলক ও মানহানিকর বলে উল্লেখ করেছেন।

অধ্যক্ষ অভিযোগ করে বলেন,গত কয়েকদিন আগে সাংবাদিকদের বিভ্রান্ত করতে একটি পক্ষ মিথ্যা তথ্য সরবরাহ করেছে। এর ভিত্তিতেই ওইসব সংবাদ প্রকাশিত হয়েছে। বাস্তবে প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই। এটি আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা।

তিনি আরও জানান, ২০২৫ সালের দাখিল পরীক্ষার অব্যবহৃত প্রশ্নপত্রসহ প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ম অনুযায়ী বিক্রি করে সেই অর্থ মাদরাসার বোর্ডে জমা দেওয়া হয়েছে। মাদরাসার পাঠ্যবই বিক্রির প্রশ্নই ওঠে না। শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর বাকি বই মাদরাসাতেই সংরক্ষিত আছে। এছাড়া কিছু শিক্ষার্থীর কাছ থেকে যে টাকা নেয়া হয়েছে, তা বই বাবদ নয় বরং সেশন ফি হিসেবে গ্রহণ করা হয়েছে।

অধ্যক্ষ মো. ওবায়েদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,একটি পক্ষের দেয়া ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ সমাজের কল্যাণে আসে না। বরং এতে ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ণ হয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। তিনি সাংবাদিকদের নীতি ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com