1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

রংপুরে পরিত্যক্ত বস্তায় মিললো কার্তুজসহ ১০ বন্দুক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর: রংপুর মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর তাজহাট থানাধীন দর্শনা মোড়-সংলগ্ন শুঁটকি আড়ত এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে শুঁটকি আড়ত-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে প্রায় ১০০ গজ দক্ষিণে সীমানা প্রাচীর ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পরে, বস্তা দুটি তল্লাশি করে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ জানান, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে রেখে গেছে, তা উদঘাটনের তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com