1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি

নালিতাবাড়ীতে ভারতীয় মদ নিয়ে প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : প্রাইভেটকারসহ আমদানি নিষিদ্ধ ৪৬ বোতল ভারতীয় মদ নিয়ে নালিতাবাড়ী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন মাদক কারবারি।

এরা হলো- হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক হোসেন (৩০), ছাতুঁগাও এলাকার রহুল আমিনের ছেলে সেলিম মিয়া (২০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহিম (৩০)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে বরুয়াজানি রাধার বাঁধ এলাকা থেকে গ্রেফতারের পর দুপুরে তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বরুয়াজানী রাধার বাঁধ এলাকায় নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডে অবস্থান নেয় পুলিশ। এসময় একটি সাদা প্রাইভেটকারকে থামতে সংকেত দিলে প্রাইভেটকার থামিয়ে জড়িতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ৩ জনকে আটক করে। তবে জড়িত অপরজন দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে দু’টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com