
মনজুরুল হক, স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় শাখা ব্যবস্থাপক (অপারেশন) আজিজুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান আব্দুল কাদের সরদার।
এসময় অন্যান্যের মাঝে শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু গোলাম কিবরিয়া ভিপি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখার সিনিয়র অফিসার ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মু. রাফিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম।