1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতার মতবিনিময় ও গণসংযোগ 

  • আপডেট টাইম :: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজার ও গৌরিপুর ইউনিয়নের হলদিবাটা চৌরাস্তা, মেইল গেট, বনগাঁও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে পৃথক পৃথক ভাবে রাত ১১এা পর্যন্ত এ মতবিনিময় করেন তিনি।
এসব সভায় সাবেক এ সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে  ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা  ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
এছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে ভারুয়া, হলদিবাটা চৌরাস্তা, মেইল গেট, বনগাঁও বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।
এসব মতবিনিয় সভা ও গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com