1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

বাগেরহাটে হরতালের দ্বিতীয় দিনেও ভোগান্তি চরমে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট : বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, বাশ বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে রামপাল-মোংলা নিয়ে গঠিত একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জেলায় তিনটি আসন চূড়ান্ত করে। একইসঙ্গে ৯ উপজেলার সীমানা পরিবর্তনও করা হয়েছে। এর প্রতিবাদে জেলার সর্বস্তরের মানুষ আন্দোলনে ফুঁসে উঠেছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে দ্বিতীয় দফার আটচল্লিশ ঘণ্টার হরতাল চলছে।

হরতালের কারণে বুধবারের মতোই আজও বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারেননি। আদালতে আইনজীবীদের অনুপস্থিতিতে কার্যক্রম বন্ধ রয়েছে। যদিও স্কুল-কলেজ খোলা ছিল, তবে পরীক্ষা ছাড়া নিয়মিত ক্লাস হয়নি। সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দিনমজুর ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

এদিকে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের আনাগোনা নেই বললেই চলে। অনেকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা এমএ সালাম বলেছেন, ‘নির্বাচন কমিশন যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে, আমরা আবারো মিটিং করে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

জেলা জামাতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইউনুস আলী জানিয়েছেন, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে জনগণের অধিকার ক্ষুন্ন হয় এমন অভিযোগ এনে সংবিধানের আলোকে আমরা উচ্চ আদালতে যাব।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে নামানোর প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটের মানুষ আন্দোলনে নামেন এবং শুনানিতেও চার আসন বহালের দাবি জানান। তবে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে কেবল সীমানা পরিবর্তন করে তিন আসন বহাল রাখা হয়।

গেজেট অনুযায়ী, নতুন আসনগুলো হলো- বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

এর আগে সীমানা ছিল- বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com