1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

ভুয়া উত্তরাধিকার বানিয়ে ২ কোটি টাকা মূল্যের জমির মালিকানা দাবী ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ভুয়া উত্তরাধিকার বানিয়ে ও মামলা ঠুকে দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত এক নারীর প্রায় ২ কোটি টাকা মূল্যের প্রায় ৫ একর জমির মালিকানা নিজেদের দখলে নিতে অভিযোগ ওঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, রাজনৈতিক মামলায় হয়রাণী করার হুমকী দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের মেষকুড়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নারী বন্দনা চাম্বুগং এর বোন বিথিলা চাম্বুগং।

লিখিত বক্তব্যে বলা হয়, পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বন্দনা চাম্বুগং ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি অবমুক্ত আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে মৃত মিজাজ মারাকের রেখে যাওয়া ‘খ’ তফসিলভুক্ত ৪ একর ৯২ শতক জমির মালিকানা প্রাপ্ত হন এবং তার নামখারিজ সম্পন্ন হয়।

কিন্তু এর আগেই একই এলাকার জালাল উদ্দিন, মাইন উদ্দিন ও আব্দুল খালেক যথাাক্রমে ১৯৮২ ও ১৯৯৪ সালে খুকুমনি সাংমা নামে এক নারীকে ভুয়া উত্তরাধিকার বানিয়ে উক্ত ৪ একর ৯২ শতক জমির মধ্যে ২ একর ৫০ শতক লিখে নেন। তবে তারা তখন নামখারিজ সম্পন্ন করেননি। এমনকি পরবর্তী সময়ে ওই দলিল পিবিআই তদন্তে জাল দলিল হিসেবে প্রমাণিত হয়।

বর্তমানে বন্দনার নামে থাকা ৪ একর ৯২ শতক জমির মধ্যে উল্লেখিত ব্যক্তিগণ ২ একর ৫০ শতক ভোগদখল করছেন। এছাড়াও বন্দনাকে হয়রাণী করতে সম্প্রতি তারই আত্মীয় জীবিতা মারাককে দিয়ে মিথ্যা মারধর ও টাকা আত্মসাতের মামলা করিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে বন্দনাকে রাজনৈতিক মামলায় ফেলে হয়রাণীর হুমকীও দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও জমি সংক্রান্ত বিষয় নিয়ে চলমান পাল্টাপাল্টি মামলা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে বলে অভিযোগ আনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com