1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে দুইটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সৎ শিক্ষা গ্রহণ করলে জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে। উন্নতির পথে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। তাই শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। সমাজে তার অবদান রাখার সুযোগ করে দেয়। তাই আগামীর শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকন উজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে পেন্সিল বক্স ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। একই সঙ্গে একটি করে পেয়ারা গাছের চারা উপহার দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com