
শেরপুর : শেরপুরে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে একওঝা মারা গেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবার চর গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেল তিনটার দিকে ওঝা জামাল উদ্দিন প্রতিবেশী ৪নং চরে একটি বিষাক্ত সাপ ধরেন। এক পর্যায়ে সাপটি ওঝার আঙ্গুলে কামড় দিলেও তিনি বুঝতে পারেননি। ঘন্টা দেড়েক পর ওঝার শরীর খারাপ হতে থাকলে এবং শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় বাইরে থেকে কিনে এনে তাকে এন্টিভেনাম দিয়ে চিকিৎসক ময়মনসিংহ হাসপাতালে নিতে পরামর্শ দেন। পরে ওঝাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে এন্টিভেনাম নেই বলে জানানো হয়েছে। তবে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সেলিম মিয়া জানিয়েছেন, হাসপাতালে এন্টিভেনাম সরবরাহ আছে।