1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

নালিতাবাড়ী শহরে সিসি ক্যামেরা স্থাপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করতে শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ীতে প্রথমবারের মতো স্থাপন করা হলো ক্লোজ সার্কিট ক্যামেরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা এগারোটায় ক্যামেরা স্থাপন উদ্বোধন করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। একই সময়ে পৌরসভার সীমানা প্রাচীর উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার গাছের চারা বিতরণ উদ্বোধন করেন তিনি।

এর আগে জেলা প্রশাসক পৌরসভা কার্যালয় পরিদর্শন করে বিভিন্ন কর্মকাÐ নিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

এসময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, পৌর সচিব আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক নয়াবিল ইউনিয়ন ভূমি অফিস ও এর কার্যক্রম পরিদর্শন করেন।

প্রাথমিকভাবে ৩২টি স্থানে এসব ক্যামেরা বসানো হলেও পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com