1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসতবাড়ির পেছনের পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫ থেকে ২০টি কটটেল বিস্ফোরণর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের পরিত্যক্ত পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিস্ফোরিত ককটেলের আঘাতে ভেঙে গেছে কবরস্থানের দেওয়া সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। তবে পুলিশের দাবি- সেখানে ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয় এলাকার লোকজন। এ সময় ধোঁয়া উড়তে দেখা যায় এবং পরে এলাকার লোকজন ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পায়। একটি পারিবারিক কবরস্থানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫ থেকে ২০টি ককটেল সেখানে মজুত ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে পুঁতে রাখা অবস্থায় ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com